চাঁদপুরে শহরে হঠাৎ করে ১৪ বছর বয়সী এক কিশোর কুকুরের মত ঘেউ ঘেউ শব্দসহ আচরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলো। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পরার পর স্থানীয়দের সহায়তায় তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি করা হয়।
১৮ আগষ্ট সোমবার দুপুরে ওই কিশোরকে হাসপাতালে ভর্তির পর সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার পরিবারের স্থান পাওয়া যায়।
জানা যায়, কিশোরটির নাম আবু বক্কর সিদ্দিক(১৪)। সে কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়ার বাজারের রামচন্দ্রপুর গ্রামের দিদার হোসেন আনোয়ার ও পারভীনের ছেলে।
আনোয়ার হোসেন জানান, গেলো ১৫ দিন পূর্বে বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে চাঁদপুর শহরে চলে আসে আবু বক্কর। সে মানসিক রোগী এবং প্রায়ই কুকুরের মতো আচরণ করে। মানুষজন ভয় পাওয়ায় তাকে বাড়ীতে বেঁধে রেখেও আটকে রাখা যাচ্ছেনা।
তিনি আরও জানান, আমরা এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুই হাত দুই পা দিয়ে কুকুরের মত হেঁটে ঘেউ ঘেউ শব্দ করে মানুষকে আতঙ্ক দেয়া আবু বকরের ভিডিও দেখি। পরে হাসপাতালে ছুটে এসে দেখি সে এখানে প্রাথমিক চিকিৎসা পেয়ে কিছুটা খুশি। তবে তাকে কুকুরে কামড়ায়নি। সে মাঝেমধ্যে মানসিক রোগে আক্রান্ত হয়েই কুকুরের মত আচরণ করতে থাকে। এর পূর্বেও আবু বক্কর সিদ্দিক বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জেলায় চলে গিয়েছে। আমি একজন দিনমজুর ও হতদরিদ্র হওয়ায় টাকার অভাবে এই ছেলের চিকিৎসাও করাতে পারিনা।
আবু বকরের মা পারভিন বেগম জানান, আমার আবু বকর ছাড়াও ১টি মেয়ে সন্তান রয়েছে। সে ছোটবেলা থেকেই মানসিক রোগী। বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখার পরেও আবু বক্কর তালা ভেঙ্গে পালিয়ে এসেছে। কোন হৃদয়বান মানুষরা যদি আর্থিক সহায়তা করে তাহলে হয়তো ছেলেটার সুস্থতায় চিকিৎসা করানো সম্ভব হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, কুকুরের মতো আচরণ করা ছেলেটিকে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।
পড়ুন : চাঁদপুরের মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবলো লাইটার জাহাজ


