20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে চালু হলো মাদক বিরোধী অভিযোগ বক্স

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে মাদক বিরোধী অভিযোগ বক্স চালু করা হয়েছে। আর এটি উদ্বোধন করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

২ সেপ্টেম্বর মঙ্গলবার চান্দ্রা ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে এই বক্সের উদ্বোধন করা হয়।

এদিন মাদকের কুফল তুলে ধরে সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আনোয়ার হোসেন সাইদী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শারমিন রহমান, সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে এডভোকেট মোঃ শাহজাহান খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আলহাজ্ব আনোয়ার উল্যাহ পাটোয়ারী। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, সর্বস্তরের জনসাধারণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদকের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে কুকুরের মত ঘেউ ঘেউসহ আচরণ করছিলো কিশোর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন