১২/০২/২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে মৃত্যু হয় সাড়ে তিন বছর বয়সী আমির হামজার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ১১টার দিকে উপজেলার বাবুরপাড়া গ্রামের ছৈয়াল বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা ঘোরাদাড়ি মিয়াজী বাড়ির গোলাম মোস্তফা ও রহিমা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট। উপাদি ছৈয়াল বাড়ির রফিক ছৈয়ালের নাতি।

স্থানীয়রা জানান, সকালে আমির তার খালাতো ভাই আব্দুর রহমান (৪) এর সঙ্গে খেলতে গিয়ে পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালে পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলম অভি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের শিশুর মামা আকরাম ছৈয়াল বলেন, আমার বোন অসুস্থ। আমির ও তার খালাতো ভাই একসঙ্গে খেলছিল। হঠাৎ ওদের খুঁজে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, ভাগিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে ভাগ্নের নিথর দেহ দেখে নিজেরে আর সামলাতে পারছি না।

এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মেদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে পানিতে ডুবে মা ছেলেসহ নিহত-৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন