বিজ্ঞাপন

চাঁদপুরে নারী উদ্যোক্তারা স্বপ্ন বুঁনছে বৈশাখী মেলায়

নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে চাঁদপুরের নারী উদ্যোক্তারা একটু একটু করে স্বপ্ন বুঁনছে বৈশাখী মেলায়। এ মেলায় নিরাপত্তা বেষ্টুনীতে থেকে স্বাধীনভাবে সকাল থেকে রাত পর্যন্ত নারীরা স্বাচ্ছন্দ্যে তাদের হাতের কারুকার্য সবার সামনে মেলে ধরতে পারছেন।

১৬ এপ্রিল বুধবার দুপুরে শহরের শহীদ মিনারে মেলা প্রাঙ্গণে গিয়ে নারী উদ্যোক্তাদের তাদের স্ব স্ব গ্যালারীতে পণ্য পসরা সাজিয়ে নিয়ে বসে থাকতে দেখা যায়। মেলাটি চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রির আয়োজনে হলেও এর সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।

কথা হয় মেলায় স্টল দেয়া মুই মার্মার সাথে। তিনি বলেন, এবার আমি জুস বারের স্টল দিয়েছি। এখানে ৪ রকমের জুস পাওয়া যায়। এরমধ্যে পুদিনা পাতা ও আমের শেক -৫০ টাকা এবং ট্যাং ও লেবুর জুস ৩০ টাকা করে বিক্রি করছি। এই মেলায় স্টল নেয়ায় অনেক মানুষ জানতে পারলো আমি জুস বিক্রি করি। আমার তৈরিকৃত জুস খেয়ে সবাই বেশ প্রশংসা করায় ভালো লাগছে। এখান থেকে যা আয় হবে তা দিয়ে সংসারের একটা কাজে ব্যয় করবো বলে ভাবছি।

বিজ্ঞাপন


মেলায় স্টল নিয়ে নারীদের হাতে মেহেদী পড়াচ্ছিলেন তাজিয়া রাব্বি তিথী। তিনি বলেন, আমি তাজিয়াস গ্যালারী এন্ড মেহেন্দি বাই তাজিয়া নামে নারীদের সাজ সজ্জার জিনিসপত্র বিক্রি করতাম। তবে এর পরিচিতি ও বিক্রি বাড়াতেই আয়োজকদের সহায়তায় এখানে স্টল নেয়ার সুযোগ পাই। এখন পণ্য বিক্রির পাশাপাশি মেয়েদের হাতে মেহেদীও লাগাচ্ছি। অর্জিত অর্থ দিয়ে ইচ্ছে আছে ব্যবসাটা আরও বড় করবো।

শুধু তাই নয়, বৈশাখী মেলার মাঠ ঘুরলে জেলার বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, পাটজাত পণ্য, খাবার, ক্রোকারিজ, কসমেটিক্স, মাটির সামগ্রী, ডায়েট ফুডসহ নানা পদের তৈজসপত্র নিয়ে স্টল নিয়ে নারীদের বেচাবিক্রি করতে দেখা যায়।

এ বিষয়ে শহর কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাদের এভাবে মেলার মাধ্যমে জীবন জীবিকায় ফুটিয়ে তুলে আশোর আলো দেখানো চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা আক্তার বলেন, নারীদের অগ্রযাত্রা এখনো সমাজের অনেকে পছন্দ করেনা। তবে নানা প্রতিকূলতা থাকলেও আমি সর্বদাই নারীদের এগিয়ে নিতে কাজ করে যাই। মেলায় নারী উদ্যোক্তাদের পরিচিতি যেমন বাড়াচ্ছে তেমনি তাদের পণ্য বিক্রি দেখে অন্য নারীরাও সাবলম্বী হতে নতুন করে আয়ের পথ খুঁজার স্বপ্ন দেখছে বলে প্রত্যাশা করছি। সবাই মেলায় আসবেন নারীদের পণ্য দেখবেন কিনবেন এটুকুই আশা করছি।

বৈশাখী মেলাকে নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, এই মেলাটা মূলত আমাদেরই। যেটা ১২ এপ্রিল শুরু হলেও চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আমাদের জেলা প্রশাসনের অনুরোধেই উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মেলাটি করছে। আমরা চাই নারী উদ্যোক্তারা এই মেলার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হউক। আমি মেলাটি আয়োজন করায় এবং আমাদের কথা রাখায় মুনিরা আপাকে ধন্যবাদ জানাচ্ছি।

পড়ুন : চাঁদপুরে মেয়ের গায়ে হলুদে ইসলামী সাংস্কৃতিক চর্চা করে প্রশংসিত কনের পিতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন