১২/০২/২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে পুরোহিত দেখে ধর ধর বলে ছিনতাই, তদন্তে নেমেছে পুলিশ

চাঁদপুরের ফরিদগঞ্জে এক পুরোহিতকে দেখে ধর ধর বলে সব ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ওই পুরোহিত শ্মশানের পূর্ণ্য কাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় পতিত হন।

২৭ অক্টোবর সোমবার রাতে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্তে নামার কথা নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম।

জানা যায়, ছিনতাইয়ের কবলে পড়া ওই পুরোহিতের নাম শুভ চক্রবর্তী। তিনি রোববার দিনগত রাতে চাঁদপুর ফরিদগঞ্জ–রায়পুর আঞ্চলিক মহাসড়কের নারকেলতলা এলাকা অতিক্রমকালে ছিনতাইকারীরা তাকে ধর ধর বলে ধাওয়া দেয়। ঐ সময় পুরোহিত শুভ চক্রবর্তী ও তার সহযোগী প্রদীপ দাসের কাছ থেকে ছিনতাইকারীরা দুটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী পুরোহিত শুভ চক্রবর্তী জানান, আমি ফরিদগঞ্জের রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের বিজয় কৃষ্ণের বাড়িতে এক মৃত ব্যক্তির শ্রাদ্ধ ও পূর্ণ্যকর্ম সম্পাদনের জন্য হাজীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে এসেছিলাম। শ্মশানের সেই কাজ শেষে রাত প্রায় ১২টার দিকে প্রদীপ দাসকে সঙ্গে নিয়ে ফেরার পথে নারকেলতলা এলাকায় পৌঁছালে চারজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে আমাকে টার্গেট করে ধর ধর বলে আমাদের গতি রোধ করে ছিনতাই চালায়। আমি এতে চরম আতঙ্কিত হয়ে পড়েছি।

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনার পর সোমবার (২৭ অক্টোবর) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে সন্তান কোলে নিয়ে যুবতীর প্রেমের স্বীকৃতির পূর্ণতা পেলো কারাগারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন