১৪/০২/২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে দুই বন্ধুই নিহত

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের হেচারী সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বন্ধুর সাথে ঘুরতে বেড়োনো মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো: অমি ঢালী ও একই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস। তারা দুজনেই বন্ধু। দুর্ঘটনায় নিহত অমি পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস ২০২৫ সালে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।

নিহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এই জায়গায় প্রায়ই এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত যুবকদের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদপুরে চোরাই ৬ মোটরসাইকেলসহ ৩ চোর আটক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন