১৫/০২/২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০২/২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বাবা-ছেলে

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুর রব দফাদার ও তার ছেলে সায়েম তপদার।

স্থানীয়রা জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। এ সময় পার্শ্ববর্তী আকতার তপদারের দোকান থেকে নেয়া বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। সেই ছেঁড়া তারে আব্দুর রব জড়িয়ে স্পৃষ্ট হন। পরে বাবাকে বাঁচাতে এসে সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট হন।

খবর পেয়ে স্থানীয়রা তাদের জমি থেকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে গ্যাস বন্ধ : আবাসিক এলাকায় মাটি ও ইটের চূলায় বেড়েছে নির্ভরতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন