১১/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে বিনিময় নাট্য গোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

‘নাটক জীবনের কথা বলে’ স্লোগান লালন করে গঠিত হওয়া চাঁদপুরের বিনিময় নাট্য গোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে গত মঙ্গলবার এ সভা হয় বলে তথ্য নিশ্চিত করেন বিনিময় নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার।

সভায় সভাপতিত্ব করেন বিনিময় নাট্য গোষ্ঠীর সভাপতি ফয়সাল আহমেদ বাহার। তিনি বলেন, এই চাঁদপুর থেকে বড় বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপহার দিতে চাই। আমরা চাই এ অঞ্চলে সুন্দর সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠুক। আমি বিনিময় নাট্য গোষ্ঠীর দায়িত্ব অনেকটা চ্যালেঞ্জিং সময়ে নিয়েছি। তাই সবাইকে সাথে নিয়ে সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে মঞ্চ নাটককে এগিয়ে নিতে চাই।

নাগরিক টিভি ও দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব মাঈনুদ্দিন লিটন ভূইয়া, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, চাঁদপুর ড্রামার সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, অনন্যা নাট্য গোষ্ঠীর জসীম মেহেদী, আলমগীর হোসেন পাটওয়ারী প্রমূখ।

সভায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ৩১ জনের নাম ঘোষণা ও তাদের পরিচয় করিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় এবং পরে সবাই নৈশভোজে অংশ নেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন