মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার নেছার পাটোয়ারী (৩২) নামের এক ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় শোকস্তব্দ পুরো এলাকা।
রবিবার(৫ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেছার মৃত্যুবরন করেন।
জানা যায়, গেলো ৮ মাস পূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নেছারের মা মাফুজা বেগম মারা যান। নেছার পাটোয়ারী নারায়ণপুর এলাকার ইউসুফ পাটোয়ারীর ছেলে। ২ বোন ১ ভাইয়ের মধ্যে নেছার পাটোয়ারী ছিলেন মেঝো। সে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় দীর্ঘদিন যাবৎ মুদী দোকানে ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নেছার পাটোয়ারী গত সাতদিন যাবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিআরবি ( প্রা:) হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন। শনিবার রাতে তার অবস্থা বেগতিক দেখে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নেছার পাটোয়ারীর মা মাহফুজা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বছর না পেরোতেই পূর্বের শোক না কাটতেই ছেলের মুত্যুতে স্বজনদের মধ্যে হৃদয়বিদারক আহাজারিতে এলাকার বাতাস বাড়ি হয়ে গেছে।
নেছার পাটোয়ারীর পিতা ইউসুফ পাটোয়ারী বলেন, গত সপ্তাহে তার ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এরপর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ রবিবার সকাল ৬ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নেছার পাটোয়ারীর লাশ মতলবের গ্রামের বাড়ীতে নিয়ে এসে নামাজে জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
পড়ুন : নাড়ু, সন্দেশ, মুড়ি, চিড়ার মোয়ায় চাঁদপুরের সনাতনীদের ঘরে ঘরে চলছে লক্ষ্মীপূজো


