বিজ্ঞাপন

চাঁদপুরে রাস্তায় যুবককে গুলি করে হত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাস্তার মধ্যে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবক একজন বিক্রয় প্রতিনিধি।

১১ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সংলগ্ন সমিতির পোলের গোড়ার কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুহুল আমিন। তিনি ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড়ালি এলাকার হোসেন আহমেদের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুর এলাকার সমিতির পোলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসীর ধারণা, তিনি ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। তবে তার সাথে কোন টাকা পয়সা ছিলো কিনা তা জানা যায়নি। ঘটনাস্থলে বর্তমানে ফরিদগঞ্জ থানা পুলিশ রয়েছেন।

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের ৫টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন