১৪/০২/২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে সাপের কামড়ে মরলো ২ সন্তানের জননী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাপের কামড়ে দুই সন্তানের জননীর খুকি বেগমের (৩৫) মৃত্যুর হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে এ ঘটনা ঘটে।

হাতীঘাটা টরকি গ্রামের মামুন সরকারের স্ত্রী নিহত খুকি বেগম। ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রব মেয়ে।

মামুন সরকার বলেন, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় সকালে রান্নাবান্নার কাজে রান্নাঘরে গেলে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে আমি সবাইকে সাথে নিয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করে স্বজনরা।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবলো লাইটার জাহাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন