চাঁদপুরে হরিণা নৌপুলিশের অভিযানে পিকআপ ভ্যানসহ ৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একইসাথে মাদক পরিবহনের দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।
১৮ জুন বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির এস আই মোঃ দাদন মিয়া।
জানা যায়, বরিশালের গৌরনদীর ৩নং ওয়ার্ডের বরদুলালী এলাকার মোঃ ওছমান গনি(৪৫) নামে এক মাদক কারবারী ফরিদগঞ্জ হতে পিকআপে করে মাদক নিয়ে বরিশাল যেতে রওনা হয়। পরে পথেমধ্যে হরিণা ফেরীঘাটের ১নং পল্টুনে তল্লাশীকালে ওই পিকআপ হতে ৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার দাম ৫০ হাজার টাকা কেজি দরে হিসেবে দু’ লাখ টাকা। আসামী ওছমানের পিতা হচ্ছেন মৃত আবু আব্দুল্লা ও মাতা মৃত মমতাজ বেগম।
এ বিষয়ে চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির এস আই মোঃ দাদন মিয়া বলেন, আমরা চাই এ রুট দিয়ে কেউ মাদক পরিবহন করতে পারবে না। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টায় গত ২ মে মাদকসহ আসামী ধরেছি। এখনও মাদক ছাড়াও অবৈধ জাল ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে নদীতে ট্রহল অব্যাহত রেখেছি।
পড়ুন : একাই সংসারের ঘানি টানছেন দুই পা হারা চাঁদপুরের রফিজ উদ্দিন


