১৩/০২/২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে হাসি আনন্দে নেচে গেয়ে দশমীতে দূর্গা মাকে বিদায় দিলো হরিজনরা

চাঁদপুরে হাসি আনন্দে নেচে গেয়ে বিজয়া দশমীর রাতে দেবী দূর্গা মাকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় দিলো হরিজনরা। ২ অক্টোবর বৃহস্পতিবার রাতে শহরের চৌধুরীঘাটের ডাকাতিয়া নদীতে এ বিসর্জন দেয়া হয়।

বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনীর শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দিরের দূর্গাপূজা কমিটির সভাপতি রাজু হরিজন ও সাধারণ সম্পাদক, সূর্য মন্দির যুব ক্লাবের সভাপতি বিপ্লব দাস বলেন, শারদীয় দূর্গোৎসবে আমাদেরকে প্রতি মুহুর্তে উৎসবের শুরু থেকে শেষ দিন পর্যন্ত স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে সহায়তা করেছে। এমনকি প্রতীমা বিসর্জন দেয়ার সময়ও তারা সবাই উপস্থিত রয়েছেন। এজন্য আমরা প্রশাসনের পাশাপশি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝী, সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ জাকির, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন :চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিশেষ কৃতজ্ঞতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন