বিজ্ঞাপন

চাঁদপুরের ওয়াপদা গেইটে ইয়াবা গাঁজা ও নগদ অর্থসহ নারী গ্রেফতার

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের ওয়াপদা গেইটে ৫০ পিস ইয়াবা, ১শ’ গ্রাম গাঁজা ও নগদ ৭০ হাজার টাকাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল।

বিজ্ঞাপন

৪ মে রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। গ্রেফতারকৃত নারী হচ্ছেন মোসা: শাহনাজ আক্তার(৩৩)। তিনি খলিশাডুলী ওয়াপদাগেইটের খান বাড়ীর রনি খানের স্ত্রী।

এ বিষয়ে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো: তরিকুল ইসলাম বলেন, আমরা আসমী শাহনাজকে ৫০ পিছ ইয়াবা, ১০০ গ্রাম ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকাসহ গ্রেফতার করি। এরপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ১৯(ক) ধারায় বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করি।

পড়ুন: চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মৃত্যুর গুজব, ওসি জানালেন স্ট্রোকে মারা গেছেন

দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন