চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (১৮ মে) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের উঃ কাছিয়াড়া এলাকার কালাম মিজির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম আব্দুর রহমান (২৮)। তিনি ফরিদগঞ্জ উপজেলার উঃ কাছিয়াড়া এলাকার মোঃ লোকমান ও মোসাঃ হারিসা বেগমের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম। তিনি জানান, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে ওই বাড়ির দোচালা সেমিপাকা ঘরের পূর্ব দিকের একটি এক কক্ষ বিশিষ্ট বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুর রহমানের দখলে থাকা একটি জিপারযুক্ত পলিপ্যাকে লুকিয়ে রাখা ১২২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন ১২ গ্রাম।
এছাড়াও ঘটনাস্থল থেকে পাঁচটি মোবাইল ফোন—একটি VIVO স্মার্টফোন, একটি ITEL টার্চফোন এবং ITEL, MAXIMUM ও GDL নামীয় আরও তিনটি বাটন সেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণি ১০(ক) এবং ধারা ২৬(১) অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এনএ/


