২৪/০২/২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
30.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে অবৈধ অটোরিক্সা কেড়ে নিলো ছাত্রদল নেতার প্রাণ:স্বজনদের আহাজারি

চাঁদপুর শহরে অবৈধ অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহী পৌর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সমুদ্র মাল(২৭) নিহত হয়েছেন। যদিও অটোরিক্সা চালক নাটোরের বাসিন্দা ইসমাইলও ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ছাত্রদল নেতা সমুদ্র হচ্ছেন ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মনির মালের ছেলে ও বাবুরহাট মাল বাড়ীর বাসিন্দা।

বিজ্ঞাপন

২০ মে মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

বাবুরহাটের বাসিন্দা চন্দন দে জানান, জেলা জজ কোর্ট এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছাত্রদল নেতা সমুদ্র মাল শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) বিপরীত দিক থেকে একজন রিক্সা চালকের অসতর্কতায় তার অটোরিক্সা ঘোরানোর সময় মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩ পথচারীও। যাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। মৃত দু’জনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, নিহতের স্বজনদের থানায় আসতে খবর পাঠিয়েছি। অনেকে এসে লাশকে ঘিরে কান্নাকাটি করায় কারো সাথেই এখনও কথা বলার সুযোগ হচ্ছেনা। তবে লাশ দু’টো থানা হেফাজতে রয়েছে।

এদিকে ছাত্রদল নেতা নিহতের খবর ছড়িয়ে পরার পর পরই শহরে ব্যাটারীচালিত অবৈধ রিক্সা চলাচল শহরে নিষিদ্ধের দাবী তোলেন ক্ষুদ্ধ স্থানীয়রা।

পড়ুন: সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

দেখুন: পাাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে হটহেডেড মনোভাব! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন