১৪/০২/২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে ভাইসহ ২ ভাতিজাকে কোপালেন চাচা:নিহত-১

চাঁদপুর ফরিদগঞ্জের বড়গাঁও গাজী বাড়িতে দুই ভাতিজার গলা কেটে দেয়া চাচাকে আটক করেছে পুলিশ। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে বাবু গাজী(২৪) এবং অপরজন মান্নান গাজী(২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

১১ আগষ্ট সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত রাজীব চক্রবর্তী।
স্থানীয়রা জানান, ফ‌রিদগঞ্জের ৪নং সুবিদপুর ইউ‌নিয়‌নের ৪নং ওয়ার্ডের গাজী বাড়ির বাসিন্দা হাসান গাজীকে আটক করে পুলিশ। কারন তিনি বিদেশে টাকার লেনদেন নিয়ে তারই আপন দুই ভাতিজা বাবু গাজী ও মান্নান গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন। একই সাথে তার ভাই রওশন গাজীর মাথায়ও কুপিয়েছেন। এতে বাবু গাজী মারা যান এবং মান্নান গাজীকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত রাজীব চক্রবর্তী বলেন, তথ্য পেয়ে পু‌লিশ ঘটনাস্থল হতে অভিযুক্ত হাসান গাজীকে আটক করেছে। বিস্তারিত পরে জানানো যাবে।

পড়ুন: কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

দেখুন: নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অভিযান, জনমনে স্বস্তি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন