১১/০২/২০২৬, ১৩:৩৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৩:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীসহ দেশের ছয়টি অভয়াশ্রমে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে গিয়ে যদি কেউ ধরা পড়ে, তবে তাদের কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

বিজ্ঞাপন

সরকারি নির্দেশনা অনুযায়ী, নিবন্ধিত ৪০ হাজার ৫ জন জেলে এই নিষেধাজ্ঞা পালন করবেন। তাদেরকে চার কিস্তিতে মোট ১৬০ কেজি চাল দেওয়া হবে খাদ্য সহায়তা হিসেবে। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেরা তাদের নৌকা ও জাল মেরামত করবেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৬ সাল থেকে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে।

এবারের নিষেধাজ্ঞায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ অঞ্চলের প্রায় ৪৩ হাজার নিবন্ধিত জেলে নিষেধাজ্ঞা মেনে চলবেন।

অভয়াশ্রম বাস্তবায়নে ইতোমধ্যে জেলা টাস্কফোর্স প্রস্তুতি গ্রহণ করেছে। দুই মাস ধরে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার রনাগোয়াল মেঘনা পাড়ের জেলেরা জানান, তারা সরকারের নিষেধাজ্ঞা মেনে চলবেন। তবে, তাদের দাবি, চালের সঙ্গে আর্থিক সহায়তা দেওয়া হলে তাদের অবস্থার উন্নতি হবে, কারণ রান্নার জন্য তেল, লবণ ও অন্যান্য উপকরণের প্রয়োজন হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানিয়েছেন, জাটকা রক্ষায় প্রচারণা চালানো হয়েছে এবং চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। মা ইলিশ রক্ষা অভিযানের মতোই জাটকা রক্ষা অভিযানও কঠোরভাবে বাস্তবায়িত হবে। মৎস্য বিভাগ নদীতে অসাধু জেলেদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে।

এদিকে, চাঁদপুরে জেলেরা জানিয়েছেন,

তাদের অধিকাংশই ধারদেনা এবং কিস্তিতে জর্জরিত। কিস্তি বন্ধ থাকলে তারা উপকৃত হবেন। বেশিরভাগ জেলে ইতোমধ্যে তাদের নৌকা ও জাল ডাঙ্গায় উঠিয়ে রেখেছেন।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশ দিন-রাতে কাজ করবে এবং কোনো জেলে আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুনঃ ঈদকে কেন্দ্র করে চাঁদপুরে নৌপুলিশের ১৪টি টিমের তল্লাশী শুরু

দেখুনঃ চাঁদপুরে ইলিশ নিয়ে প্রতারণা, কোন ইলিশের দাম কতো? | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন