চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের লাভের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম লাকি (৩৬) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক নারী সুদ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার শাহনাজ বেগম লাকি ওই গ্রামের আমিনুল খানের স্ত্রী। বর্তমানে সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন।
এ ঘটনায় নাছিমা বেগম (৪২) নামে ওই সুদের ব্যবসায়ীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুুলিশ।আটক নাছিমা বেগম (৪২) একই গ্রামের প্রতিবেশি হাফিজ মিয়ার স্ত্রী।
দগ্ধ শাহানাজ বেগমের স্বামী আমিনুল খান জানান, সুদের ব্যবসায়ী নাছিমা বেগমের সাথে তাদের গত কয়েক মাস ধরেই সুদের টাকা পরিশোধ ও স্ট্যাম্প দেয়া না দেয়াকে কেন্দ্র করে বিরোধ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিপুর্বে আমার স্ত্রীকে কয়েক দফা মেরেছে। সর্বশেষ শুক্রবার রাতে আমার স্ত্রীকে পিছন দিক থেকে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুণ ধরিয়ে দেয়। পরে আমিসহ লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠান কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এই ঘটনায় নাছিমা বেগম আরো কয়েকজন লোকের সহযোগিতায় করেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, এই নারীর বিরুদ্ধে এলাকাবাসী ইতিপূর্বে মানববন্ধন করেছে। পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় সে আরো উগ্রতা দেখিয়ে শাহানাজ বেগমের গায়ে আগুণ ধরিয়ে দেয়। নাছিমা বেগমের মাধ্যমে এলাকার অনেক নিরীহ মানুষ নির্যাতিত হওয়ার ঘটনার খবর রয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, এ ঘটনায় নাছিমা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা
দেখুন: পুতিনের নিরাপত্তা বহর, চমকে গেলেন ট্রাম্প!
ইম/


