সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে নৌবাহিনী ৭টি নৌ অঞ্চলে যুদ্ধ জাহাজ প্রদর্শন করেছে। চাঁদপুরে এমন জাহাজ দেখে অনেক অজানা তথ্য জানার কথা জানিয়েছেন দর্শনার্থীরা। ভবিষ্যতে নৌঅঞ্চল সম্পর্কে সমৃদ্ধ হতে নৌবাহিনীর এমন পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

২৬ শে মার্চ বুধবার বিআইডব্লিউটিএ ঘাট চাঁদপুরে দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত থাকে।
দর্শনার্থীরা বলেন, সারাদেশের ন্যায় চাঁদপুরে নৌ অঞ্চলেও মহান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে বানৌজা শহীদ ফরিদ উন্মুক্ত করা হয়। নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করতে পেরে ব্যাপক উচ্ছাস প্রকাশ করছি। অনেক অজানা তথ্য জানতে পেরেছি।
বানৌজা শহীদ ফরিদ এর অধিনায়ক লে. নাহিয়ান বলেন, এ দিবসটি পালনের অংশ হিসেবে নৌ অঞ্চলসমূহে সকল জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয় এবং সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়। আমরা চাই মানুষ নৌবাহিনীর ভূমিকা বেশি করে জানতে পারে এবং মহান মুক্তি যুদ্ধে নৌবাহিনী কিভাবে কাজ করেছে তা সবার সামনে বেশি করে উন্মুচিত হউক।
পড়ুন: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন
দেখুন: মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান
ইম/


