১২/০২/২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে পৌরসভার ১০নং ও ১১নং ওয়ার্ডের দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিজ্ঞাপন

আজ বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দীন ফারুক। এই সংঘর্ষে আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার রান্ধুনীমুড়া পশ্চিম পাড়া ও পূর্ব পাড়া মধ্যে সিগারেট খাওয়ায় ডাক দেয়ায় সিনিয়র জুনিয়র দ্বন্ধ থেকে আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষ শুরু হয়। যা রাত দশটা থেকে রাত ১২ টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করেও ব্যর্থ হলে পরে যৌথ বাহিনী রাত সাড়ে ১২টায় ট্রহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান,হাজীগঞ্জের পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকায় ডিগ্রি কলেজ মাঠে ৩১ মার্চ বিকেলে সিগারেট খাওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। যা দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে তারা আধিপত্য বিস্তারকে ঘিরে সিনিয়র জুনিয়ররা মিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দীন ফারুক বলেন, এখনো কাউকে আটক করিনি। দুপক্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা ঘটনায় জড়িতদের নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এনএ/

দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন