১২/০২/২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে পানিতে ডুবে মা ছেলেসহ নিহত-৩

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

৯ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১ টার মধ্যে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লালুর রহমান।

হাসপাতাল ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে হাওলাদার বাড়ি অর্থাৎ বাবার বাড়িতে বেড়াতে আসে খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানতো না। এরমধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করে। বড় ছেলেকে উদ্ধারের পরে ছোট ছেলে আবু বকর (৭) এর জন্য পানিতে ডুব দেয়ার পরে ছোট ছেলেসহ মা দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জালাল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা জানায়, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছে । তাদের মূল বাড়ি ফরিদপুর। স্বামী লোকমানসহ ঢাকায় থাকেন। আজকেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।

অপরদিকে পার্শবর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে দশটার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে মাকসুদা (২) নামে শিশু। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই শিশুর পিতার নাম মো. ফজলুর রহমান।

এসব মৃত্যুর ঘটনার বিষয়গুলো নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লালুর রহমান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে এসব মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন: গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ

দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন