চাঁদপুরে জুলাই শহীদ উপলক্ষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতায় জেলা জুলাই মঞ্চের আয়োজনে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
১৬ জুলাই বুধবার চাঁদপুর শহরে বাস স্ট্যান্ড এলাকায় গোর গোরিবা মসজিদে বাদ আস মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জুলাই মঞ্চ কাঠামোর আহবায়ক মো.জাকির হোসেন। তিনি বলেন, জুলাই ঐক্য ধরে রেখে সবাই কাজ করলেই জুলাই শহীদ ও আহতরা আমাদের মাঝে বেঁচে থাকবে। তাই যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে।
এ দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা জুলাই মঞ্চ কাঠামোর অন্যান্য প্রতিনিধিবৃন্দ। পরে বাস স্ট্যান্ড ফয়সাল মার্কেট এলাকায় তবারক বিতরণ করা হয়।
পড়ুন : চাঁদপুর শহরের কাচ্চি ডাইনিংয়ে ব্যবহৃত হয় তারিখ ছাড়া পণ্য, জরিমানা


