১৪/০২/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে চোরাই ৬ মোটরসাইকেলসহ ৩ চোর আটক

চাঁদপুর শহরে চোরাই ৬ মোটরসাইকেল উদ্ধারসহ এ কাজে সম্পৃক্তের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাচারিয়া এলাকার পশ্চিম পাঠান বাড়ির রাফসান ইসলাম নিলয় (২০)। সে হারুন অর রশিদ ও সালমা আক্তার সুমি দম্পতির ছেলে। ফরিদগঞ্জ ১৫নং রূপসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারো পাইকা এলাকার সেলিম ও মোবাশ্বেরা দম্পতির ছেলে মো. ইয়ামিন (২১)। আর এই দুইজন চুরি করে এনে মোটরসাইকেলগুলো বিক্রি করতো চাঁদপুর সদরের ৮নং বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খান বাড়ীর নিজগাছতলা এলাকার মান্নান খানের ছেলে আব্দুস সালাম (২৬)।

এসব তথ্য নিশ্চিত করে প্রেস ব্রিফিং করা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান বলেন, গত ৩০ জুন বিকালে শহরের বাসস্ট্যান্ড এলাকা হতে ২ জন মোটরসাইকেল চোরকে ১টি চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে চোরাই মোটরসাইকেল যেখানে বিক্রি করে সেই সালাম মটরস্ এর মালিক আব্দুস সালাম (২৬) কে আরও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। এরপর আসামীদের তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে চোরাই যাওয়া আরো ৪টি মোটরসাইকেলসহ মোট ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান আরও বলেন, এই চক্রটি চোরাই পথে ভারত হতে মোটরসাইকেলগুলো ফাকি দিয়ে এনে আসামী আব্দুস সালাম এর নিকট বিক্রয় করতো। তারা লক্ষীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এলাকা হতে তাদের সহযোগী অজ্ঞাতনামা চোরদের মাধ্যমে চুরি করে সালামের গ্যারেজে রেখে মোটরসাইকেলগুলো বিক্রি করার উদ্দেশ্যে হেফাজতে রাখে। মূলত নিলয়ের এক সহযোগী লক্ষীপুরের মোটরসাইকেল চোর ইয়াসিনের থেকে চোরাই মোটরসাইকেলগুলো তারা নিয়ে এসে এখানে গ্যারেজে রেখে বিক্রি করতো। এই নিলয়ের নামে লক্ষীপুরের রায়পুরেও মোটরসাইকেল চুরির মামলা চলমান রয়েছে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন: ২০২৪ সালের ‘লাল কাপড় প্রতিবাদ’ স্মরণে সচেতন ছাত্র-ছাত্রীদের আবেগঘন প্রতিক্রিয়া

দেখুন: নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন