বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিমুল্লা সেলিম।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. জসিম উদ্দিন মেহেদী হাসান পরিচালনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন মো. বাবর বেপারি,আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. মুক্তা,পিপি অ্যাড.কুহিনূর বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এনএ/


