১৫/০২/২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৫/০২/২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুর জেলা বিএনপির সভাপতিকে পুরান বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে পুরানবাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে নির্দেশনা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিজ্ঞাপন

আজ শনিবার (৩১ মে) দুপুরে তার বাসভবনে পুরানবাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো: হামিদুল ইসলাম বাহার বলেন, অন্ধকারে যাতে ছাত্ররা হারিয়ে না যায় এবং তাদেরকে আলোর পথে রাখতেই কাজ করবে আমাদের নবগঠিত ছাত্রদলের কমিটি সবাই। বর্তমানে আমাদের কমিটি ৮ সদস্যের হলেও দ্রুতই এর পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আমরা যেকোন মূল্যে শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

এসময় পুরানবাজার ডিগ্রী কলেজে ছাত্রদলের প্রতি শুভকামনা জানান চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইস এম ইসমাইল পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।

এসময় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রী কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি মীর আলামীন, পরশ দাশ, সাধারণ সম্পাদক ওয়ালী রাইয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল মজুমদার, সাব্বির হোসেন খান, আমিনুল ইসলাম রাহাত, সাংগঠনিক সম্পাদক পলাশসহ অন্যরা।

এনএ/

দেখুন: চাঁদপুরে ইলিশ নিয়ে প্রতারণা, কোন ইলিশের দাম কতো?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন