১৫/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে মেঘনা নদীতে ভাসছে ২০ বছর বয়সী যুবতী নারীর মরদেহ

চাঁদপুরের মেঘনা নদীতে ভাসছে ২০ বছর বয়সী যুবতী নারীর মরদেহ। যদিও তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে এটি ধর্ষণ করে মেরে নদীতে ফেলে রাখা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হয়নি পুলিশ।

বিজ্ঞাপন

৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিক।

তিনি জানান, প্রাথমিক পর্যবেক্ষণে মৃতদেহটি একজন অজ্ঞাতনামা যুবতী নারীর এবং বয়স আনুমানিক ২০ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। মৃতার পরনে কোনো পোশাক পাওয়া যায়নি। মৃতার নাকে একটি স্বর্ণের নাকফুল রয়েছে, তবে কানে দুল ও হাতে কোনো গহনা পরিহিত ছিলো না। মাথায় কালো রঙের লম্বা চুল রয়েছে। মাথা, কপাল, ঠোঁট, গলা, পিঠ, পেট, কোমর ও অন্যান্য অঙ্গ স্বাভাবিক দেখা গেছে। মৃতদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুর ইউনিটকে বিষয়টি আমাদের পক্ষ হতে অবহিত করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সাথী আক্তার বলেন, মরদেহটি চাঁদপুর সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে ভাসছিলো। পরে আমরা স্থানীয় আলু বাজার নৌ পুলিশ ফাঁড়িকে মরদেহটি উত্তোলন করতে অবগত করি।

পড়ুন: মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ- ইন্জিনিয়ার মোসলেম উদ্দিন

দেখুন: দালালের প্র/লো/ভ/নে সৌদিতে গিয়ে একই কক্ষে খু/ন দুই ভাই | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন