আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু)।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে তিনি নিজেই আশুলিয়ার কাঠগড়া আলতাফ নগর সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি আলতাফ নগর এলাকায় একটি নির্মানাধীন বাড়ির মালিকের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল নামে দুই চাঁদাবাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। এদিকে সংসদ সদস্যের অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এসময় ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন(সাংসদ ঢাকা -১৯) বলেন, চাঁদাবাজদের কোন দল নাই সে যে কোন দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে।
আশুলিয়া থানার ওসি মো: রুবেল হাওলাদার বলেন, দুই চাঁদাবাজের বিরুদ্ধে নিয়মিত থানায় মামলা দায়ের করা হবে।
পড়ুন : আশুলিয়ায় অটোরিকশা চালকদের হাতে হাইওয়ে পুলিশ অবরুদ্ধ


