২৭/০২/২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না: মাগুরায় সংস্কৃতিমন্ত্রী

মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় আগমন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) সফর সূচির অংশ হিসেবে সকালে মাগুরায় পৌঁছান সংস্কৃতি মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুরের কামারখালী গড়াই সেতু এলাকা থেকে সকালে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে সরকারি প্রটোকল অনুযায়ী তাঁকে অভ্যর্থনা জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিতাই রায় চৌধুরী বলেন, অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচ্য হবে না। চাঁদাবাজি বা মাদক ব্যবসার সঙ্গে যেই জড়িত থাকুক, সে যে দলেরই হোক বা সরকারি কর্মচারী হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে বলে কারো কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দান তিনি।

মন্ত্রী আরও বলেন, গত এক দশকের বেশি সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বহু নেতা-কর্মী মামলার মুখোমুখি হয়েছেন। গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে এবং সাম্প্রতিক আন্দোলনগুলোর পেছনেও একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে বলে তিনি দাবি করেন।

চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ প্রসঙ্গে মন্ত্রী জানান, কোনো নির্দিষ্ট দলকে লক্ষ্য করে নয়, বরং সব ধরনের অপরাধ আইনের আওতায় আনা হবে। এক দলের কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে আর অন্যরা করলে দেখা হবে না এমনটি হবে না বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় নেতাদের সঙ্গে কথা বললে তারা জানায়, মন্ত্রীর এ সফর জেলার উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনবে। সফরসূচি অনুযায়ী বিকালে ও সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রী ও সংসদ সদস্য জেলার মহম্মদপুর উপজেলা অর্থ্যাৎ মন্ত্রীর নিজ এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তাঁদের আগমন উপলক্ষে সার্কিট হাউস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : http://দেশের মানুষ জবাবদিহিতা মূলক রাজনৈতিক চায় – প্রতিমন্ত্রী নুরুল ইসলাম হক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন