জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতেও দেব না।” দুর্নীতিবাদের কোনো ঠাঁই এখানে হবে না। মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি। যারা মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষের জীবন ধ্বংস করে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বরং প্রমাণ পেলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাউফল পাবলিক মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পটুয়াখালী-২ আসনের দাঁড়ি পাল্লা মার্কার প্রার্থী ড. মোঃ শফিকুল ইসলাম মাসুদ এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা আমাদের সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না দাবী তুলতে হবে না এটা আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এ উন্নয়ন পৌঁছে দেওয়া। আমি আপনাদের কথা দিচ্ছি যদি আল্লাহ আমাকে কবুল করেন প্রথমে আমার জায়গা থেকে শুরু করবো, আমার বাড়ী সারা বাংলাদেশ।
তিনি বলেন, “এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংক লুট করতে দেওয়া হবে না। শেয়ারবাজার লুণ্ঠন কিংবা উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের সুযোগ থাকবে না। এখন পর্যন্ত যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে সেই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে ইনশাআল্লাহ।”
জনসভায় তিনি বলেন, “যে এলাকা যত বেশি বঞ্চিত ও নির্যাতিত হয়েছে, উন্নয়নের ধারা সেখান থেকেই শুরু হবে। এখানে মামু-খালুর সুপারিশ চলবে না, কার বাড়ি কোথায় সেটাও বিবেচ্য হবে না। ন্যায় ও যোগ্যতার ভিত্তিতেই জনগণের প্রাপ্য নির্ধারণ করা হবে।”
জনসভায় বাউফল উপজেলা জামাতের আমির মাওলানা ইসাহাক মিয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ পটুয়াখালী জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা।
এসময় জনসভা জনসমুদ্রে পরিনত হয়।
পড়ুন- রংপুরে নির্বাচনী কার্যক্রমে আনসার–ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ
দেখুন- রাতেও থেমে নেই ধানের শীষ সমর্থকদের নির্বাচনী প্রচারণা


