33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৫:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয় : মো. শাহজাহান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, আমরা অশান্তির জন্য রাজনীতি করি না, শান্তির জন্যই আমাদের রাজনীতি। চাঁদাবাজি-সালিশবাজি এগুলো কিন্তু আমাদের রাজনৈতিক আদর্শ নয়, আমাদের রাজনৈতিক আদর্শ হলো- জনগনের সেবা করা, মানুষের উন্নতি করা, মানুষকে ভালোবাসা। বিএনপির কেউ যদি আইনশৃঙ্খলা ও মানুষের শান্তি নষ্ট করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার বিকালে নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলের খলিফার হাটে পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় মো. শাহজাহান আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে আল্লাহর কাছে আপনারা এমন একটা নির্বাচনী পরিবেশ চান, যে নির্বাচনে আপনা আপনাদের পচন্দের প্রার্থীকে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবেন। আপনার ভোট যেন কেউ না দেয়, আপনার ভোট কেন্দ্র যেন কেউ দখল না করে। এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা দীর্ঘ সময় একটি ভালো নির্বাচন পায়নি। তাই এবারের নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে একটি ভালো নির্বাচন করতে চাই।

শুক্রবার সকাল থেকে মো. শাহাজান জেলা সদরের পশ্চিমাঞ্চলের চরমটুয়া, পূর্ব চরমটুয়া, কালাদরাপ, দাদপুর, নোয়ান্নই ও বিনোদপুরে গণসংযোগ-পথসভা করেন।

এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, বিএনপি নেতা ওমর ফারুক টপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী প্রমূখ উপস্থিত ছিলেন।
পথসভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

পড়ুন: কুয়েটের নতুন ভিসি ড. মো. মাকসুদ হেলালী

দেখুন: চোখের পলকে লাখপতি শিক্ষার্থী ইমন! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন