আইনের গতিতে আইন চলবে,এইখানে চাঁদাবাজি,সন্ত্রাসী,সিন্ডিকেট এসব করতে পারবেনা।নতুন বাংলাদেশে প্রশাসন এগুলো প্রশ্রয় দিবেনা বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
তিনি সোমবার (২৩ ফেব্রুয়ারী) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার,বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃ শাহানুর ইসলাম,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহফুজুর রহমান,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন,বোয়ালখালী এল.এস.ডি (LSD)-র খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর ফারুক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম,বোয়ালখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা অলক চাকমা, বোয়ালখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মিজানুর রহমানসহ বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরও বলেন,সততা বজায় রেখে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ন্যায় ও নীতির সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে মাদক ও চাঁদাবাজ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে বোয়ালখালী সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ৩টি ট্রাই সাইকেল, ৪ জনকে সুবর্ণ নাগরিক কার্ড এবং ২ জন প্রতিবন্ধীকে ব্যবসায়িক কাজে সহায়তার জন্য ৫০ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।
পড়ুন:ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো ইনশাআল্লাহ: ইশরাক হোসেন
দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |
ইমি/


