বিজ্ঞাপন

চাঁদাবাজ ও দখলদারদের দিন শেষ, আসছে ক্লিন হার্ট ২: ফয়সল আলিম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম বলেছেন, বিএনপি করতে হলে সৎভাবে করতে হবে। চাঁদাবাজ, দখলদার এবং সন্ত্রাসীদের স্থান বিএনপিতে হবে না। আগামী ২৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ‘ক্লিন হার্ট ২’ অভিযান। যেখানেই সন্ত্রাস ও চাঁদাবাজি হবে, তারেক রহমানের নির্দেশে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। গতকাল রোববার দুপুরে জয়পুরহাট সদর থানাসংলগ্ন নিজ বাসভবনের পাশে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ফয়সল আলিম নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের ঘরবাড়ি পোড়ানো বা মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়া চলবে না। হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল বা ভয় দেখিয়ে অর্থ আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। মনে রাখবেন, রাজনীতিতে যারা অপেক্ষা এবং ধৈর্য ধরতে জানে না, রাজনীতি তাদের জন্য নয়।

তিনি আরও বলেন, জয়পুরহাটে ইতিপূর্বে আওয়ামী লীগের সময় যে লুটপাটের রাজনীতি হয়েছে, বিশেষ করে চক বরকতে ১৬টি গরু বিক্রির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে—এসবের পুনরাবৃত্তি এই মাটিতে আর হতে দেওয়া হবে না। আমি নিজে উপস্থিত থেকে এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামীতে কোনো চাঁদাবাজকে জয়পুরহাট ও পাঁচবিবির জনগণ ভোট দেবে না। আমাদের দল থেকেও এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। যদি কেউ চাঁদাবাজি করে, তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। পুলিশ ব্যবস্থা না নিলে আমাকে জানান।

ফয়সল আলিম তার বক্তব্যে প্রয়াত নেতা আব্দুল আলিমের ত্যাগের কথা স্মরণ করে বলেন, আমার বাবা যেভাবে ৫৫ বছর এই এলাকার মানুষের সেবা করেছেন, সেই আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেবের স্পষ্ট নির্দেশ—দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার রক্ষা নেই।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতার শেষ পর্যায়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর ও বৈষম্যহীন জয়পুরহাট গড়ার আহ্বান জানান।

পড়ুন- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

দেখুন- ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মেলবন্ধনে উদযাপিত হলো ঈদুল ফিতর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন