পৈত্রিক সম্পত্তি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নলছিয়া গ্রামে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার সকালে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে।
ভুক্তভোগী আনসার মো. নূর নবীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে স্থানীয়রা জানান, তার পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে রুমান সরকার ওরফে সামাদ, সামাদ ওরফে নপ্প, জুয়েল, আলমগীর ও আইফলসহ কয়েকজন সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে।
তাদের দাবি, নূর নবী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে অভিযুক্তরা বিষ প্রয়োগ করে পুকুরের কয়েক লাখ টাকার মাছ নিধন করে এবং বেকু মেশিন ভাঙচুর চালায়। এতে পরিবারটি মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
মানববন্ধন থেকে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া
পড়ুন:মেহেরপুরে ভারতীয় মদ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও চকলেট বাজি উদ্ধার
দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান
ইমি/


