০২/০৩/২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহিণীর মৃত্যু, আহত শিশু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় পারভিন বেগম (৩৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার চৌডালা মমিনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার ৮ বছরের ছেলে শাহাদত আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহত পারভিন বেগমের বাড়ি শুক্রবাড়ি চৌডালা গ্রামের  স্বামী সুমন আলীর স্ত্রী। 

গোমস্তাপুর থানার ওসি আবদুল বারিক জানান,গোমস্তাপুর থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে পারভিন বেগম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দসহ চালক তাহমিদ আলম নাহিদ (১৯) কে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন