০২/০৩/২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

চিন্তাভাবনা তুলে ধরে কেরামত আলী বলেন, স্বাধীনতার এত বছর পরেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেমন দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। আর তাই নির্বাচিত হলে শিবগঞ্জ পৌর এলাকা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পানি ব্যবস্থার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যক্ষাতের আধুনিকায়নের কথা উল্লেখ করা হয় ইশতেহার।

বিজ্ঞাপন

এছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক-চোরাকারবারী প্রতিরোধে কার্যত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে উন্নত নগরায়ন ও শিল্পায়ন, কৃষি উন্নয়ন ও আম কেন্দ্রিক অর্থনিতির প্রসার, বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান, স্থলবন্দর আধুনিকায়ন ও বাণিজ্যিক বিস্তৃতি বিষয়ে জামায়াতের ২০ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।

আর তাই শিবগঞ্জ উপজেলার উন্নয়নে সকলকে ১২ ফেব্রয়ারী দিনব্যাপী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সহকারী সেক্রেটারী সেফাউল মুলক, জুলাই যোদ্ধা আল বাশরি সোহান,  আইনজীবী নাহিদ ইবনে মিজান, শিবগঞ্জ উপজেলা কর্ম পরিষদ সদস্য আশিয়া বেগম, শাহবাজপুর মহিলা জামায়াত সেক্রেটারি তৌহিদা বেগমসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- ৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনি সমাবেশ বাতিল করল বিএনপি

দেখুন- পাতা বা ডাল নয়, দুর্নীতির ঘাড় ধরে টান দিবো: জামায়াত আমির 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন