১০/০২/২০২৬, ১৫:৫৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সন্ধ্যায় আমনুরা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ও রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে ফার্নেস ওয়েল নিয়ে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রে আসছিল একটি ট্রেন। স্টেশনের প্রবেশের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ও রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমনুরা স্টেশনে আটকে আছে একটি কমিউটার ট্রেন।

তিনি বলেন, ইশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। রাত সাড়ে ১০ টার দিকে ট্রেনটি পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে।

বিজ্ঞাপন

পড়ুন:চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন