22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে গিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে জেলা শহরের স্বরূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সোহেল রানা (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা সহ আরও তিন যুবক রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে গিয়ে কলিং বেল চাপে। তারা দাবি করে, ওই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে। পরে দরজা খোলার পর তারা বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে এবং নারীদের মারধর করে গলায় থাকা দুটি সোনার চেইন ছিনিয়ে নেয়।

বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেল রানাকে ধরে গণপিটুনি দেয়। তবে তার সঙ্গে থাকা তিন সহযোগী পালিয়ে যায়। ঘটনার পর দুই নারী আহত হন, যাদের জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 
অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলী বলেন, শুক্রবার আমার মেয়েকে ছেলে পক্ষ দেখতে আসবে। তার আগের রাতেই কয়েকজন যুবক বাল্যবিয়ের অভিযোগ তুলে চাঁদা দাবি করলে সন্দেহ হয়। পরে তারা জোর করে বাড়িতে ঢুকে অপ্রীতিকর আচরণ করে।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় একটি এজাহার পেয়েছি। ঘটনার তদন্ত চলছে এবং মামলা গ্রহণ করা হয়েছে।

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের থেকে বড় ব্যবধানে বিএনপি এগিয়ে

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন