19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ১৫ মিনিটেই মিলছে করোনার রিপোর্ট

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকালে হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে তাদের নেগেটিভ রেজাল্ট এসেছে।
তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। করোনা রোগীদের জন্য দুটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে।
এর আগে ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। সে সময় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৪ রোগী, আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৭ হাজার।

পড়ুন: পূর্বাচলে ছাত্রদল নেতার নেতৃত্বে হত্যা মামলার সাক্ষীকে অপহরণ, গ্রেপ্তার ৬

দেখুন: আপনি কবে মারা যাবেন ? বলে দেবে মরণ ক্যালকুলেটর |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন