চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডেঙ্গুজ্বর নিয়ে অস্বাভাবিকহারে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় সাড়ে ৩০০ শিশু। শয্যা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছে হাসপাতালের করিডোর এমন কি মেঝেতে। চিকিৎসকেরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শিশুদের শারীরিক অবস্থায় উন্নতি হচ্ছে ধীরগতিতে। এ পরিস্থিতিতে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে শিশু রোগীর সংখ্যা। হাসপাতালের শিশু ওয়ার্ড, বারান্দাসহ করিডোরে পা ফেলার জায়গা নেই গত এক সপ্তাহ ধরে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশু ওয়ার্ডের ৩৪ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে ১৩০ জন শিশু ভর্তি হচ্ছে। এর পাশাপাশি বহির্বিভাগেও দুই শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে প্রতিদিন। এতে করে বাধ্য হয়ে মেঝেতেই চিকিৎসা দিতে হচ্ছে তাদের।
এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট মাহফুজ রায়হান বলছেন, সেবা নিতে আসা বেশিরভাগ শিশু নিউমোনিয়া ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত। প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় সাড়ে ৩০০ শিশু। অতিরিক্ত শিশুরোগী হওয়ায় চিকিৎসকদেরও সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
পড়ুন: ৩৬ জুলাই উপলক্ষ্যে পঞ্চগড়ে বিএনপির মোটর সাইকেল শোভাযাত্রা
দেখুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ
ইম/


