চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদাণে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
এতে নেতৃত্ব দেন দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসলামাইল হোসেন। এ সময় তার সাথে ছিলেন, সহকারী পরিচালক তানভির রহমান সিদ্দিক ও উপসহ পরিচালক মাহাবুবুর রহমান।
দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসলামাইল হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ ও এ্যাম্বুলেন্স সেবাই ভাড়া আদায়ে অনিয়ম লক্ষ্য করা গেছে। তাছাড়া ডাক্তার সংকটের কারনে রোগীররা কিছুটা সমস্যায় পড়ছেন। সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন: কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু
দেখুন: মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পে মানবেতর জীবন, বৃষ্টিতে ভোগান্তি চরমে |
ইম/


