০২/০৩/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে পদ্মাপাড়ের বাসিন্দাদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় এলাকাবাসি । মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন চলে বেলা ১২ টা পর্যন্ত। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ডবাজার এলাকা থেকে শুরু হওয়া এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

বিজ্ঞাপন

ভাঙ্গনের তীব্রতায় উপজেলার দুর্লভপুর,পাঁকা, উজিরপুর ও মনাকষাসহ ৪টি ইউনিয়নের শতশত বসতবাড়ি, প্রায় ১৫ টি প্রাথমিক বিদ্যালয়, ০৫ টি মাধ্যমিক বিদ্যালয়, ৪ টি মাদ্রাসা, ৫০ টি মসজিদ, ৫ টি কবরস্থানসহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি বর্তমানে নদীর গর্ভে বিলীন হওয়ার পথে উল্লেখ করে তারা অবিলম্বে স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসি।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম,বিএনপি নেতা মোশারফ হোসেন এম, মজিবুর রহমান, আব্দুর রাজ্জাক, মাহবুব আলম, আজমল হোসেন মাষ্টার, জালাল মাষ্টার, আফতাব উদ্দিন মাষ্টার, ইকবাল হোসেন ফটিক, মোহাঃ হারুন আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর কাছে দ্রুত টেকসই সমাধানের দাবিতে স্বারকলিপি জমা দেন।  

পড়ুন: সোনারগাঁয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ

দেখুন: নোয়াখালীতে আশ্রয়ণের জরার্জীণ ঘরে আড়াইশ পরিবারের দুর্ভোগ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন