26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে মাদক ও নগদ টাকাসহ দম্পতি আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়া এলাকায় যৌথ অভিযানে মাদকদ্রব্য ও বিপুল অঙ্কের নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার আনারপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে মো. বেলাল (৩৪) এবং নুনগোলা কেডিসিপাড়া গ্রামের বেলালের স্ত্রী মোসা. উজলেফা বেগম (৩৫)।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে ডিএনসি, সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের বসতবাড়ি থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৮৭ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক আসামিদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পড়ুন: ভর্তুকীর সারে উৎস কর নির্ধারণ না করার দাবি বিসিআইসি সার ডিলারদের

দেখুন: গাজীপুরে র‌্যাবকে উদ্ধার করলো সেনাবাহিনী!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন