০২/০৩/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার ৮৭০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১১ হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

বিজ্ঞাপন

এ সময় ৪ হাজার ২ শত জনের মধ্যে সরিষা, ৭ হাজার জনের মধ্যে গম, ৫০ জনের মধ্যে চিনাবাদাম, ১ শত জনের মধ্যে শীতকালীন পেঁয়াজ, ২ শত জনের মধ্যে মসুর, ৩ শত জনের মধ্যে খেসারী এবং ২০ জনকে অড়হর বীজ ও রাসায়নিক সার দেয়া হবে বওে জানানো হয়।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের

দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন