28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে মায়ের হাতে শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মায়ের শাসনের ফলে ১১ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার ও এলাকাবাসী সবাই শোকাহত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

নিহত শিশুর নাম আসিক (১১)। সে গঙ্গারামপুর গ্রামের দিনমজুর সুমন আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মা আলেয়া বেগম তার ছেলে আসিককে বকাঝকা করেন। পরে শাসন করার এক পর্যায়ে তিনি শিশুটিকে কিল, ঘুষি ও লাথি মারেন। এতে আসিকের শরীরের স্পর্শকাতর স্থানে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে।

পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাটি পাশের লোকজনকে জানালে তারা শিশুটিকে উদ্ধার করে। তবে ততক্ষণে আসিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, পারিবারিক অশান্তি কিংবা অসাবধানতাবশত মায়ের কঠোর আচরণের কারণেই এ করুণ মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।

পড়ুন- ‘সেভ শীতলক্ষ্যা’ নামে রূপগঞ্জ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর র‍্যালী

দেখুন- নোয়াখালীতে অনুমোদনহীন কারখানায় তৈরী হচ্ছে ভেজাল আইসক্রিম |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন