০৯/০২/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের জালে অর্ধকোটি টাকার হেরোইন, আটক দুই শীর্ষ কারবারি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। অভিযানে মোট ৫০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (র‍্যাব-৫) সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি দুপুরে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এ সময় ব্যাটারিচালিত ইজিবাইকে করে আসা তসিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার ইজিবাইকের টুলবক্স তল্লাশি করে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম জানায়, উদ্ধারকৃত হেরোইন গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মো. জসিম উদ্দিন (৪৫)-এর কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তার দেওয়া তথ্যে র‍্যাবের আরেকটি দল একই দিন অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ সময় তার বসতবাড়ির ডাইনিং রুমসংলগ্ন বাথরুমের ফলস সিলিংয়ের ওপর থেকে আরও ২০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- শহরের রামনগর উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দেখুন- বসুন্ধরায় ভেজাল ম\দের কারখানার সন্ধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন