১০/০২/২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ পুকুর খননে এক লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মো. নাহিদ ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ জানান, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধ মাটি ও পুকুর খনন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পড়ুন-নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত, জরিমানা

দেখুন- রাজধানীতে পাইপলাইন লিকেজে গ্যাসের তীব্র সংকট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন