চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনপির প্রার্থী হারুনুর রশীদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার দুপুরে শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ে তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা, নারীদের নিরাপত্তা ও সম্মান এবং বৈষম্যহীন সমাজ গঠনের বিষয়কে প্রাধান্য দিয়ে ১৯ দফা সম্বলিত স্থানীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে আরও গুরুত্ব দেওয়া হয়েছে পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, কৃষির আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের উন্নয়নে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হারুনুর রশীদ বলেন, স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যা, ন্যায্য অধিকার ও আগামীর সম্ভাবনাকে সামনে রেখেই এই স্থানীয় ইশতেহার প্রণয়ন করা হয়েছে। আমাদের লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক, উন্নত ও অগ্রসর জেলা হিসেবে গড়ে তোলা।
এ সময় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে।ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: পিরোজপুরে তিনটি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
দেখুন: পুলিশ-বিএনপি সং ঘর্ষে উত্তপ্ত রাজধানী
ইম/


