১০/০২/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে ঐক্যের সুর, এক মঞ্চে বসছেন ‘জাকা-রফিক’

চাঁপাইনবাবগঞ্জ বিএনপি দুই ধারায় বিভক্ত। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ দুই বলয়ের নেতৃত্বে রয়েছেন। সাম্প্রতিক সময়ে দলীয় সব কর্মকা-ে এ দুই নেতা ও তাদের অনুসারীদের বিপরীতমুখী অবস্থানে দেখা গেছে। প্রতিটি ইউনিটে রয়েছে তাদের আলাদা আলাদা বলয়। দলীয় কর্মসূচিও পালন করেছেন আলাদাভাবে। দলটির শীর্ষ দুই নেতার এই বিভেদকে কেউ দেখেন নেতৃত্বের আধিপত্য নিয়ে কোন্দল আবার কেউ দেখেন দুই নেতার আশপাশে থাকা সুবিধাবাদীদের ‘সফল ষড়যন্ত্র’ হিসেবে। দলটির নেতাকর্মীরা মনে করেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যদি ঐক্যবদ্ধ থাকে তবে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী রূপ পাবে।

তবে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে ঘিরে দীর্ঘদিনের এই বিভেদ ভুলে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে এখন ঐক্যের সুর। দলের সব পর্যায়ের নেতারাই ঐক্যবদ্ধভাবে সমাবেশের প্রচার চালাচ্ছেন। একই ব্যানারে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবি শোভাপাচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি রেষ্টুরেন্টে দুই নেতার বৈঠক হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছেন, যৌথভাবে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে এ বিষয়ে সীদ্ধান্ত হয়েছে। পারস্পরিক বিরোধ থাকলেও তাদের দুজনকে একসাথে সমাবেশে দেখা যাবে।

জানা গেছে, আগামী ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদযপন উপলক্ষে শহরের ঐতিহাসিক পৌরপার্কে সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি। সমাবেশ সফল করতে দুই নেতার অনুসারীরা এক হয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বিএনপি নেতারা জানান, কেবল দুই নেতার মধ্যেই নয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে অর্šÍর্কোন্দল রয়েছে। তবে এই সমাবেশ সফল করার জন্য তারা বিরোধ ও বিভেদ আপাতত দূরে রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। দলে এখন আর বিরোধ-বিভক্তি রাখার সুযোগ নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উপলক্ষে তৈরি হওয়া ঐক্য যদি অটুট থাকে তাহলে দলের জন্য মঙ্গলজনক হবে।

দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলছেন, তৃণমূলের কর্মী ও সমর্থকরা মনে-প্রাণে চাচ্ছেন, গোলাম জাকারিয়া ও রফিকুল ইসলাম যেন একসঙ্গে দলীয় সভা-সমাবেশ করেন। তাহলে কর্মীরা আরও বেশী উজ্জীবিত হয়ে উঠবে। কিন্তু দুই নেতার অনুসারীরা একসঙ্গে বসলেও সমালোচনা হয়। এটা খুবই দুঃখজনক।

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ বলেন, আমরা আপাতত বিএনপির প্রতিষ্ঠিাবার্ষিকী একসঙ্গে করার বিষয়ে একমত হয়েছি। আমরা সবাই মিলে সমাবেশ সফল করতে চাই। ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌরপার্কের জনসভাকে জনসমুদ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি রেষ্টুরেন্টে আমাদের বৈঠক হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা যৌথভাবে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফল করবো এ বিষয়ে সীদ্ধান্ত হয়েছে। বিভেদের প্রশ্নে তিনি বলেন, বড় দলের ভেতরে মতানৈক্য-মতবিরোধ থাকবেই। এটাই রাজনীতির সৌন্দর্য। আমরা যেহেতু এক মঞ্চে আসছি, এরপর অভ্যান্তরীণ বিরোধ নিরসনে উদ্যোগ নেয়া হবে বলে জানান এই বিএনপি নেতা।

বিজ্ঞাপন

পড়ুন:

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন