26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ জনকে পুশ-ইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বুধবার ভোরে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, ভোরে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্যে জানা গেছে- তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধপথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হোন। বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন। বিজিবি অধিনায়ক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে পদ্মাপাড়ের বাসিন্দাদের মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন